• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ে ২৬ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়ার চাপ সৃষ্টির অভিযোগ ডোমারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লাখাইয়ে ৫৭ শতাংশ জমিতে ছয় জাতের সবজি চাষ, দুই লাখ টাকার বেশি বিক্রির স্বপ্ন কৃষক আব্দুর রহমানের বোদায় বিদ্যুতের তারে জড়িয়ে তরুণের মর্মান্তিক মৃত্যু, মাড়েয়া বামনহাটে শোকের ছায়া ডোমারে লাঠিখেলার জমজমাট আসর, হারানো ঐতিহ্যের প্রাণবন্ত আয়োজন দেখতে হাজারো মানুষের ঢল  প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর ঘিরে খাল খনন কর্মসূচির উদ্বোধনস্থল পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ‎ জামালপুরের বকশীগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত প্রাথমিক স্তর থেকেই পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন ও নদী সুরক্ষা অন্তর্ভুক্তির আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আটক দুই যুবকের এক বছর করে কারাদণ্ড জামালপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

ডোমারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

২৬

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর ডোমার উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধপ্রবণতা প্রতিরোধ, সীমান্ত এলাকার নিরাপত্তা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিদ্যমান সমস্যা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ছামসুদ্দিন হোসাইনী এবং ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার।
এছাড়াও সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd