এম এ ওয়াহেদ,লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
লাখাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর লাখাই থানায় এক বছর পূর্ণ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওসি বন্দে ২০২৪ সালে ২৮ সেপ্টেম্বর অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করেছিলেন। এক বছর পূর্ণ উপলক্ষে গতকাল বাদ মাগরিব থানা মসজিদে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বয়ান পেশ করছেন থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান। তিনি দোয়া মাহফিলে দোয়ায় বলেন ওসি মোঃ বন্দে আলীর দীর্ঘায়ু কামনা করে লাখাই উপজেলা সহ বাংলাদেশের মুসলিম উম্মাদের জন্য এবং লাখাইয়ে দাঙ্গা, মাদক, মুক্ত সহ সকল মানবজাতির মঙ্গল কামনা করেন এবং তিনি দোয়ায় আরো বলেন লাখাইবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া ও প্রার্থনা করে মুনাজাত করে তিনি আরও বলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী সহ থানায় কর্মরত সবার মঙ্গল কামনা করা হয়েছে।