এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে আনুষ্ঠানিক ভাবে ১৫ জন ব্যবসায়ীদের মাঝে প্রত্যেক কে ১৩৫০০টাকা নগদ অর্থ ও ২ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, লাখাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহমেদ রোপন। ১৫ জন ব্যবসায়ীকে ২০২৫০০ নগদ অর্থ ও ৩০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান ১১ টার সময় লাখাই বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রান মন্ত্রণালয় থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কে এই আর্থিক অনুদান দেয়া হয়েছে।