• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

এম এ ওয়াহেদ / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

৫

এম এ ওয়াহেদ লাখাই (হবিগঞ্জ)প্রতিনিধিঃ 

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মোঃ জুনু মিয়া। খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার দুপুরে লাখাই আঞ্চলিক মহাসড়ক লাখাই ফায়ার সার্ভিসের ভবনের পূর্ব পাশে বামৈ থেকে কালাউক আসার পথে টমটম গাড়ীর থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে আসলে আহত জুনু মিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্য চিকিৎসক আর এম ও ডাক্তার আব্দুল মোক্তাদির চৌধুরী হবিগঞ্জ জেলা সদরে রেফার করেন। আহতের স্বজনরা তাকে নিয়ে নাসিরনগর উপজেলায় নেয়ার পথে বামৈ গ্রামের ছিদ্দিক আলীর ছেলে মোঃ জুনু মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে তিনি মারা যান। পরে নিহতের বাড়ী নিয়ে আসলে লাখাই থানার পুলিশের উপপরিদর্শক মোঃ নুরুল ইসলাম মোল্লা নিহতের সুরতহাল তৈরী করেছেন মর্মে নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী বলেন যেহেতু বাদী পক্ষের কোন অভিযোগ নেই সেহেতু মৃত ব্যক্তির ময়না তদন্তের প্রয়োজন নেই। এ বিষয়ে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক বলেন নিহত জুনু মিয়া টমটম গাড়ির সামনের সীটে বসা ছিল হঠাৎ করে টমটম থেকে পড়ে গুরুতর আহত হয় এবং নাসিরনগর নেয়ার পথে সে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd