এম এ ওয়াহেদ
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কার্যালয়ের কামাল হোসেন নামে সরকারী চাকুরীজীবি এক ব্যক্তি লাখাই উপজেলা বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য নির্বাচিত। সুত্রে জানা যায় কামাল হোসেন বাড়ী মুড়াকরি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি মুড়িয়াউক ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন। খোঁজ নিয়ে আরও জানা যায় তিনি বামৈ ইউনিয়নে স্বাস্থ্য সহকারী হিসেবে অতিরিক্ত দায়ীত্ব পালন করে আসছেন। এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তিনি উপদেষ্টা কমিটির তালিকায় ৯নং সদস্য। এ বিষয়ে লাখাই বিএনপি সহসভাপতি শেখ মোঃ ফরিদের সাথে আলাপ কালে তিনি জানান লাখাই থানা বিএনপি উপদেষ্টা কমিটিতে কামাল হোসেন কে উপদেষ্টা কমিটির একজন সদস্য তবে এই কমিটি এখনও চুড়ান্ত কমিটি করা হয় নাই। এ বিষয়ে লাখাই বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক শাহ আলম গোলাপ বলেন কামাল হোসেন কে অবহিত করেই তাকে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে। এ বিষয়ে কামাল হোসেন বলেন আমাকে না জানিয়ে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে তবে লাখাই বিএনপি কমিটি গঠনের যারা দায়িত্ব পালন করেছেন তাদের কে আমি বলেছি আমি পুরাতন হিসেবে সদস্য হিসেবে রাখতে পারেন। তিনি আরও বলেন যখন আমি জানতে পেরেছি সরকারী চাকুরীজীবি কোন রাজনৈতিক কমিটিতে থাকতে পারবেনা তখন আমি তাদের কে না করে দিয়েছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন আমি এই আপানার কাছ থেকে জেনেছি তবে যদি এ ঘটনার সত্যতা পাওয়া যায় তা হলে তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার রত্নদ্বীপের সাথে আলাপ কালে তিনি জানান, সরকারী চাকুরীজীবি কোন ভাবেই রাজনৈতিক দলীয় কমিটিতে থাকার বিধান নাই তবে সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামাল হোসেনের বিষয়ে কোন প্রকার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।